ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ট্রাম্প এ ভাষণ দেন। ভাষণের পরই এই হামলা চালায় ইরান


ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এ হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি চূর্ণ হয়েছে। এমন দাবির পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।


এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান প্রায় শেষের পথে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সামরিক লক্ষ্যগুলো অর্জনে ওয়াশিংটন চাপ অব্যাহত রাখায় আগামী দুই থেকে তিন সপ্তাহ দেশটিকে (ইরান) অত্যন্ত ভয়াবহ হামলা সইতে হবে।


ads
ads
ads

Our Facebook Page